জেলেনস্কির আবেদন প্রত্যাখ্যান করলো পেন্টাগন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম

ইউক্রেনজুড়ে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া। গেলো দুইদিনে দেশটির বিভিন্ন গ্রাম ও শহরে শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, কিন্তু তার সেই আবেদন নাকচ করে দিয়েছে পেন্টাগন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলে আসছে, রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। 

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার বলেন, আমাদের নীতি পরিবর্তন হয়নি। ইউক্রেনকে আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে কিন্তু রাশিয়ার ভেতরে হামলার জন্য নয়।

একদিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেন, মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে বিধিনিষেধের নীতিতে "কোনো পরিবর্তন" হয়নি।

তবে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রাথমিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার অনুমতি দিয়েছে। এর আওতায় ইউক্রেন তার নিজের বলে দাবি করা ভূখণ্ড ক্রিমিয়া থেকে জাপোরোজিয়া, খেরসন, দোনেস্ক এবং লুহানস্ক পর্যন্ত হামলা চালাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারে।

এদিকে মস্কো বলছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পাঠানো অস্ত্র দিয়ে যদি রাশিয়ায় হামলা হয়, তাহলে রাশিয়া বিষয়টিকে প্রত্যক্ষ হামলা হিসেবে বিবেচনা করবে এবং যে দেশের অস্ত্র দিয়ে হামলা চালানো হবে সে দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে।   

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর