পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬ মিনিটে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে ওঠে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরও। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। খবর দ্য ডন’র।

ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে বলে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে। 

মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনার, শাংলা, দির এবং চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে বলে এক প্রতিবেদনে ডন জানিয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধারকর্মীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনও জরুরি খবর আসেনি।

 

একাত্তর/জো
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর