দায়িত্ব নিয়ে যা বললেন আইসিসির নতুন চেয়ারম্যান

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ ১ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

এরইমধ্যে নিজের নতুন দায়িত্ব নিয়ে কথা বলেছেন জয় শাহ। জানিয়েছেন, আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হবে ক্রিকেটকে আরও বেশি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়া। বিশেষ করে ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেটকে ঢোকানো হয়েছে, তারপর তা আরও ছড়িয়ে দেয়া তার দায়িত্বের মধ্যে পড়ে বলে জয় শাহ মনে করেন।

ডয়চে ভেলের খবরে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮’র বরাতে বলা হয়েছে, জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, আইসিসিতে বর্তমানে ১৬ জন সদস্য আছে। মনোনয়নপত্র পেশ করার সময় ১৫টি দেশ জয় শাহকে সমর্থন করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেসময় ‘নীরব’ ছিলো।

নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আমি আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো। এখন অনেকগুলি ফরমেটে ক্রিকেট খেলা হয়। সেখানে ভারসাম্য বজায় রাখাটা জরুরি। আমি আরও বেশি করে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহ দিতে চাই। আমরা চাই, ক্রিকেটকে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে সামনে নিয়ে আসতে।

তিনি আরও বলেন, আমরা নতুন চিন্তাভাবনাকে, নতুন প্রযুক্তিগত উদ্ভাবনকে সঙ্গে নিয়ে চলতে চাই, যাতে সারা বিশ্বে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠতে পারে। ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর