গণঅভ্যুত্থানে নিহতদের ট্রফি উৎসর্গ বাংলাদেশের যুবারা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে হিমালয় কন্যা নেপালকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরছেন যুবারা। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। বিশাল এই জয় এবং সাফ সেরার ট্রফি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নিহত শহীদদের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ দল। 

সবশেষ সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার সেটা হতে দেননি মিরাজুল ইসলাম-রাব্বী হোসেন রাহুলরা। আর এর পেছনে তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। সেই সঙ্গে তারা চেয়েছিলেন দেশে বন্যা দুর্গতদের মুখে হাসি ফোটাতে। 

বুধবার ফাইনাল শেষে সে কথাই জানালেন আসর সেরা খেলোয়াড় মিরাজুল। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী-জনতার জন্য তাই চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ়প্রতিজ্ঞা করেছিলেন তারা। সঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর উপলক্ষ আনতে চেয়েছিলেন তারা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম বলেন, এবার চ্যাম্পিয়ন হতে ভারতের কাছে গতবার ট্রফি হারানোর হতাশা তো ছিলই, সঙ্গে গত এক মাসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুবাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

মিরাজুল আরও বলেন, কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে যাওয়া। দেশের অবস্থা এখন ভালো নয়। বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের একটু খুশি করতে এই শিরোপা জিততে চেয়েছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। আমরা নিজেদের জন্য খেলিনি, দেশের মানুষের জন্য খেলেছি। 

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর