মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৯

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
 
রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আফ্রিকান প্রেস এজেন্সি দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে ফানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা অনেকটাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হলো, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানো। 

এর আগে গেলো জুলাই মাসে মালির মধ্যাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

আরবিএস
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর