নিখোঁজের তিনদিন পর খালে মিললো বিপ্লবের মরদেহ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম

নিখোঁজের তিনদিন পর রাজধানীর বনশ্রীর খাল থেকে উদ্ধার করা হয়েছে মাহফুজুল আলম বিপ্লবের (৪৮) মরদেহ।  তিনি চায়নার একটি প্রকল্পে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

শনিবার দুপুরে খালে মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁওয়ের রাজাখালী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: মাহবুব আলম। 

তিনি বলেন, মৃতের শরীর পচে ফুলে গেছে। তার মাথার পেছনে এবং শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। 

বিপ্লবের বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রাম। তার পিতা মৃত সামছুল আলম এর ছেলে। বনশ্রীর এক নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় পরিবারের সাথে থাকতেন। 

নিহতের বড় ভাই মাহাবুবুল আলম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিপ্লবকে পাওয়া যায়নি। রাত আটটা পর্যন্ত ফোনে রিং হয়েছে, কিন্তু রিসিভ করেনি। 

তিনি বলেন, আমরা অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করি। শনিবার থানা থেকে সংবাদ পাই, খালে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখে শনাক্ত করি।

মাহবুবুল আলম দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়, সেখানে তেমন পানিও নেই। এছাড়াও সে সাঁতার জানতো।

'তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। আমরা আশা করি আইন প্রয়োগকারী সংস্থা এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করবে,' যোগ করেন তিনি। 

আরবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর