এম‌পি রেজাউলসহ আট জ‌নের না‌মে মামলা

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম

পিরোজপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ও তার তিন ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার রাতে পি‌রোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিকদার মল্লিক গ্রামের ব্যবসায়ী শরিফুজ্জামান সিকদার বাদী হয়ে মামলাটি করেন।

পিরোজপুর সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামিরা হলেন- শ ম রেজাউল করিমের ভাই ও নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী শাহীন, শামীম শেখ ও বাবুল শেখ এবং নাজিরপুর উপজেলার নাজিরপুর গ্রামের আল আমিন শেখ, শ্রীরামকাঠি গ্রামের মিঠু শেখ, পিরোজপুর পৌরসভার কালিবাড়ি সড়কের তৌসিফ খান অন্তর ও সদর উপজেলার কদমতলা গ্রামের মোহাম্মদ আলী শেখ।

মামলার এজাহার জানা গেছে, ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ব্যবসায়ী শরিফুজ্জামান সিকদারের শ্রমিকরা তার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারের সাজিদ এন্টারপ্রাইজ, সাজিদ মেশিনারিজ, সাজিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে বাসায় চলে যান।

পরে রাত ২টার দিকে পাঁচপাড়া বাজারের পাহারাদার জাকির মোবাইল ফোনের মাধ্যমে বাদী শরিফুজ্জামান সিকদারকে জানায় শ ম রেজাউল করিমের হুকুমে তার ভাই নূরে আলম সিদ্দিকী শাহীনসহ অন্যান্য আসামিরা একত্রিত হয়ে তার পাঁচপাড়া বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও মালামাল লুটপাট করেন।

এছাড়া তার দুইটি দোকানের ক্যাশ বাক্স থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। এরপর দোকানে ভাঙচুর শেষে ব্যবসা প্রতিষ্ঠান ও তার একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মামলার বাদী শরিফুজ্জামান  বলেন, ঘটনার পর সে সময় থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। ২০২১ সালের ২৫ ডিসেম্বর পিরোজপুর সদর থানায় কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শরিফুজ্জামান।

এ বিষয়ে শ ম রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর