নাফ নদের রাঘব বোয়াল ও পুরস্কার ঘোষিত সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:২১ পিএম

কক্সবাজারে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাকে ধরতে ১০ লাখ পুরস্কার ঘোষণা করেছিল একটি বাহিনী। একই সঙ্গে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি। 

শুক্রবার দিবাগত রাতে জেলার উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প ইরানি পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- নবী হোসেন (৪৭) ও তার ভাই সৈয়দ হোসেন বুলু (৪৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়। 

এপিবিএনের এই কর্মকর্তা জানান, নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চোরাচালানের মূলহোতা। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিজিবি নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বলেও জানান তিনি। 

স্থানীয়দের অভিযোগ, নবী হোসেন পুরো নাফ নদ দখল করে রেখেছেন। তার বিশাল গ্রুপ নাফ নদ থেকে জেলেদের অপহরণ ও মিয়ানমার থেকে মাদক আনার কাজ করে আসছিল।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর