নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে ডালিম ও ফেরদৌস নামে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। 

শুক্রবার রাতে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ দু'জনই রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।

গুলিবিদ্ধ ফেরদৌসের ভাই শান্ত ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় বাবুরবাজার খেলার মাঠে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্যুটার রিয়াজ ও আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধ এবং তিনজন আহত হন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।


একাত্তর/আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর