বিডিআর হত্যায় বিদেশি ষড়যন্ত্র দেখার অনুরোধ হাফিজের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

২০০৯ সালে বিডিআরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডে দেশি-বিদেশি কোনো সংশ্লিষ্টতা ছিলো কি না তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে বিদেশি কোনো ষড়যন্ত্র ছিলো কিনা তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। 

তার আশা, অন্তর্বর্তী সরকার অবশ্যই এই ঘটনায় আলোর মুখ দেখবে। সঠিক তদন্ত হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিডিআর হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে ধ্বংস করা, এমন মন্তব্য করে হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জেনারেল মঈন দুর্বলতার পরিচয় দিয়েছেন। তিনি ইচ্ছে করে এই হত্যাকাণ্ড দমন করেন নাই। এর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন এড়াতে পারেন না, তেমনি জেনারেল মঈনও এড়াতে পারে না।

সেনাবাহিনীর সাবেক এই মেজর বলেন, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যার বিচার নিয়ে কাজ শুরু করায় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

এই হত্যাকাণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রীর আচরণ রহস্যজনক মন্তব্য করে হাফিজ বলেন, সুকৌশলে এই হত্যা ঘটানো হয়েছে। তার দাবি, সরকারি দল ও শেখ হাসিনার নেতৃত্বে সুকৌশলে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

কোনো স্থান, কাল উল্লেখ না করে হাফিজ বলেন, হত্যাকাণ্ডের আগে একটি মিটিং হয়েছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে কীভাবে হত্যা করা ও লাশ সরানো হবে। 

প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ ছিলো আওয়ামী লীগ সরকার। তাদের শাসন আমলে সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

একই সঙ্গে প্রতিবেশী দেশের দালালদের সবার চেহারা উন্মোচিত হবে সেই আশা এবং গণহত্যায় জড়িত শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান বিএনপি নেতা হাফিজ উদ্দিন।

২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংস্থাটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ১৭ জন বেসামরিক মানুষ নিহত হন। 

বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য ১২টি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সরকারের সঙ্গে একাধিক আলাপ-আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এ বিদ্রোহের অবসান ঘটে।

২০১৩ সালের পাঁচ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও ২৫ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত ২৭৭ জনকেও খালাস দিয়েছিল। 

বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর