ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ মাওবাদী নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতের ছত্তিশগড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং আধাসামরিক কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ অভিযানে ৯ মাওবাদী নিহত হয়েছেন। 

মঙ্গলবার ছত্তিশগড় পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 
 
কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে। ষাটের দশকে শুরু হওয়া ভারতের মাওবাদী বিদ্রোহ দমন অভিযানের বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত কয়েক হাজার প্রাণ গেছে। 

পুলিশের উপ-মহাপরিদর্শক কমল লোচন কাশ্যপ জানান, ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের বাইলাদিলা পর্বতমালায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়, আধাস্বয়ংক্রিয়সহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করেছে। একইসাথে ৯ বিদ্রোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এখনও অনুসন্ধান চালাচ্ছে।

মাওবাদীরা ‘লাল করিডর’ নামে অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে। এই অঞ্চলের মধ্যে ভারতের কেন্দ্র, দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু রাজ্য অন্তর্ভুক্ত হলেও ধীরে ধীরে এই এলাকার পরিমাণ কমেছে। ভারত সরকার মাওবাদীদের দমনে এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্য মোতায়েন করেছে।

অন্যদিকে আদিবাসী সম্প্রদায়ের অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের খনিজ উত্তোলনে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারতের একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। 

সরকার দাবি করেছে, ২০১০ সালে ৯৬টি জেলায় যে বিদ্রোহ ছিলো, তা ২০২৩ সালে ৪৫টি জেলায় নেমে এসেছে।

অন্যদিকে মাওবাদীদের দাবি, সরকার কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দিতে আদিবাসীদের তাদের জমি থেকে উচ্ছেদ করতে চায়, আর এ কারণেই প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালাচ্ছে। 

মাওবাদীরা ‘নকশাল’ নামেও পরিচিত। তাদের দাবি, তারা পল্লী অঞ্চলের বাসিন্দাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে। ১৯৬৭ সাল থেকে এই বিদ্রোহী সংগঠন গেরিলা হামলা অব্যাহত রেখেছে।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর