হঠাৎ সাংবাদিক সম্মেলন ডাকলেন সিইসি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

হঠাৎ করেই সাংবাদিক সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

বুধবার নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

একই দিন রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে যাবেন বলে জানিয়েছেন সিইসি।

আপনি কি পদত্যাগ করতে যাচ্ছেন, সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে সিইসি আবারও বলেন, যা বলার সাংবাদিক সম্মেলনে বলবো।

এদিকে বুধবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নীতি নির্ধারণের এক নেতা বর্তমান নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের ‘মদদপুষ্ট’ মন্তব্য করে ইসি পুনর্গঠন ‘অতি জরুরি’ বলে দাবি জানিয়েছেন। যদিও এই দাবি দলটির পক্ষ থেকে আগেও জানানো হয়েছে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজী হাবিবুল আউয়াল। 

তিনি ১৯৮১ সালে সহকারী জজ হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় সব পদে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। 

এ পর্যন্ত তার নেতৃত্বে একটি সাধারণ নির্বাচনসহ বেশ কয়টি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

একাত্তর/এসি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর