মোদীর সঙ্গে ফোনালাপে বাংলাদেশ নিয়ে বাইডেনের উদ্বেগ 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক ফোনালাপে জো বাইডেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনবিসি টিভি১৮। এছাড়া ভারতের এনডিটিভিসহ শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যও একই খবর দিয়েছে।

জন কিরবি বুধবার সাংবাদিকদের বলেছেন যে, উভয় নেতা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তাদের উদ্বেগ জানিয়েছেন।   

ফোনালাপের বিষয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট (জো বাইডেন) বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তার চলমান উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ২৬ আগস্ট জো বাইডেন ও নরেন্দ্র মোদীর মধ্যে ফোনে কথা হয়। ওই ফোনালাপরে পর হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের কথা উল্লেখ করা হয়নি। 

তবে এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং তার অফিসের একটি বিবৃতি নিশ্চিত করে যে, দুই নেতার মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

এক্স হ্যান্ডেলে মোদীর পোস্টে লেখা হয়, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

আর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ফোনালাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

আরবি
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর