গাজায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

গাজা উপত্যকায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইল বলছে, তারা উত্তর গাজার হালিমাহ আল-সাদিয়াহ স্কুলে হামলা চালিয়েছে। সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পাঁচজন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তুর্কি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আয়সেনুর ইজগি আইগি (২৬) দখলকৃত পশ্চিম তীরের বেইতার কাছে অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ইসরায়েলের বাহিনীর হাতে নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত কয়েক ডজন ফিলিস্তিনিদের মধ্যে ১৩ বছর বয়সী বানা আমজাদ বকর নামের এক শিশু ছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ১০ মাস ধরে চলা এই সংঘাতে কমপক্ষে ৪০ হাজার ৮৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।

এআর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর