‘অধিকার আদায়ে কখনই পিছপা হবো না’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

খুলনায় প্রশাসনের উপস্থিতিতে কলেজছাত্র উৎসব মণ্ডলকে হত্যাচেষ্টাসহ দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। 

শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ২৪ জানায়- সমাবেশ থেকে বলা হয়, সনাতনীরা যদি শান্তিতে না থাকতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রাপ্তি ব্যর্থ হবে।

সমাবেশে ইসকন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, আমরা কোনো দেশ থেকে এখানে আসিনি। এটাও যেমন সত্য, তেমন সত্য হচ্ছে আমরা নিজেদের সুরক্ষার জন্য লড়তে জানি। নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা কখনই পিছপা হবো না।

তিনি বলেন, হিন্দুরা যখন নিপীড়িত হয়, তারা যখন অধিকার নিয়ে মাঠে নামে, তাদের ‘ভারতীয়’ বা ‘আওয়ামী লীগের’ ট্যাগ দেওয়া হয়। তবে আমরা কোনো দলের গোলাম নই। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে চিন্ময় কৃষ্ণ বলেন, আপনি বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি তাই হয় আমাদের মন্দিরগুলো ভেঙেছে কেন? আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। বাঙালির সম্মান বৃদ্ধি করেছেন। কিন্তু আপনার সরকারের সময় আমরা সনাতনীরা যদি শান্তিতে না থাকি তাহলে আপনার এই প্রাপ্তি ব্যর্থ হবে।

প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আপনি কথা দিয়েছিলেন, সনাতনী সম্প্রদায়ের আট দফা দাবি বাস্তবায়ন করা হবে। প্রায় এক মাস হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি দাবিও মেনে নেওয়া হয়নি, বাস্তবায়ন হয়নি; যোগ করেন চিন্ময়।

এদিকে দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, চিন্ময় দাস বলেছেন, সাম্প্রদায়িক হামলা হতে থাকলে বাংলাদেশের স্বাভাবিক মর্যাদা, অসাম্প্রদায়িক চরিত্র ও গণতন্ত্রের বিকাশমান ধারা- এগুলো কোনো কিছুই থাকবে না। এসব ঘটনায় সনাতনীরা খুবই আতঙ্কগ্রস্ত। তবে স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা দাবি আদায়ের জন্য প্রতিবাদ অব্যাহত রাখব, দুর্গাপূজার মধ্যেও আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো।

চিন্ময় দাস বলেন, খুলনায় আজ উৎসব মণ্ডল মৃত্যুর সঙ্গে লড়ছে। উৎসব অপরাধ করলেও তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। তাকে বিচার আওতায় নেওয়া যেত। সেই ছেলেকে পুলিশ ও সেনাবাহিনীর সামনে আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।

এদিকে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় এলাকা দিয়ে গণেশ প্রতিমা নেওয়ার সময় কদম মোবারক শাহী জামে মসজিদের ওপর থেকে গরম পানি ছুড়ে মারার অভিযোগ ওঠে। এনিয়ে রাতভর সেখানে উত্তেজনা ছড়ায়।

ঘটনাস্থল থেকে একটি লাইভ ভিডিওতে এক যুবক বলেন, প্রতিমা নিয়ে আসার সময় কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে এলে উপর থেকে কিছু দুর্বৃত্ত প্রতিমার ওপর পানি নিক্ষেপ করে। এরপর আমরা কয়েকজন যখন উপরে উঠি তখন ওরা আমাদের তিন জনকে আটকে রাখে। পাশাপাশি ইটপাটকেল ছোড়াসহ পেটানো হয়। আমি কোনোভাবে চলে আসি। 

ওই যুবক আরও বলেন, এরপর অন্যরা এগিয়ে আসলে আমাদের ভেতরে থাকা দুই জনকে ছেড়ে দিয়েছে বলে শুনেছি। একজনের মাথায় আঘাত লেগেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, আমাদের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আটকে রাখা হয়। আমরা পূজার বাজেট দিয়ে বন্যার্তদের সহায়তা করেছি। আমাদের ওপর আক্রমণ কেন?

এই ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ শনিবার সন্ধ্যায় চেরাগী পাহাড় মোড় পরিদর্শন করে বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। 

এই প্রসঙ্গ টেনে চিন্ময় বলেন, আমাদের কি ধর্মীয় অনুভূতি নাই? আমাদের চামড়া কি এতো মোটা যে আমাদের আরাধ্যকে নিয়ে উপহাস করবেন? আমরা কি প্রতিবাদ করতে পারবো না? গতকাল রাতে প্রতিবাদ করা হয়েছে। অতিশয় দুর্ভাগ্যের বিষয় তখন এটাকে মসজিদ আক্রমণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে।

তিনি জানান, আমাদের কয়েকজন ভাইকে আটকে রাখা হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেছে। আমরা বলতে চাই, আমাদের বেঁচে থাকার অধিকারকে, আমার প্রাপ্য অধিকারকে আপনারা প্রহসন করে অন্য খাতে নিয়ে যাবেন না। এভাবে বারবার প্রহসন হলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।

সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ করে চিন্ময় কৃষ্ণ বলেন, আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমরা সেই বাংলাদেশের অংশ। আমাদের বাদ দিয়ে তো সেই বাংলাদেশ হবে না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর দয়া করে আমাদের নিয়ে প্রহসন করবেন না।

সাম্প্রদায়িক হামলা হতে থাকলে বাংলাদেশের স্বাভাবিক মর্যাদা, অসাম্প্রদায়িক চরিত্র ও গণতন্ত্রের বিকাশমান ধারা এগুলো কোনো কিছুই থাকবে না; যোগ করেন চিন্ময়।

চিন্ময় বলেন, খুলনায় আহত হয়ে উৎসব মণ্ডল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে সনাতন ধর্ম নিয়ে বিভিন্ন উসকানিমূলক কথা বলা হয়েছে। এর বিপরীতে ১৬ বছরের সেই অপরিপক্ব নাবালক যখন তার যে অভিব্যক্তি প্রকাশ করেছে।…আমরা কখনও সে ধরনের অভিব্যক্তিকে সমর্থন করি না। কিন্তু তাকে আইনের হাতে তুলে দেয়া যেতো, তাকে বিচার ব্যবস্থায় নেওয়া যেতো। সেই ছেলেটিকে পুলিশ ও সেনাবাহিনীর সামনে আক্রমণ করেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।

একাত্তর/এসি
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর