হতাহতের তথ্য চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও কবরস্থান কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেয়া হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করে চিফ প্রসিকিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে। একই সঙ্গে প্রসিকিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও চার আইনজীবীকে।

তাজুল ইসলাম গত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকেসহ পলাতক সকল আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। 

তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করার কথাও জানান তিনি। এছাড়া দ্রুত নিরপেক্ষ  বিচারক নিয়োগ দেয়ার কথাও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর।

দায়িত্ব গ্রহণের পর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা। 

আরবি
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সারাদেশে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর