চাঁদাবাজি বন্ধ হয়নি, মুখ বদল হয়েছে: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে।

সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা।

এদিকে, অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, আপনারা জানেন তো যে মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন। এগুলোর ইমপ্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে।

আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে বলে জানান তিনি।

দেশে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল ও রাইস ব্রান তেল আরো আমদানি করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

কেএসএইচ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি চাঁদাবাজি হয়, এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব বন্ধের উদ্যোগ নেয়ায়, বন্দর...
ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশসহ (২৪) তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 
চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর