অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকছে জানালেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও সব স্তরে ন্যায্যতা নিশ্চিত না করা পর্যন্ত এই (অন্তর্বর্তীকালীন) সরকারকে থাকতে হবে।’ 

সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র-নাগরিক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘যত দিন পর্যন্ত না স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন, তত দিন পর্যন্ত আমরা চাই- অন্তর্বর্তীকালীন সরকার থাকুক। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান; তাদের এই সুযোগ আর দেওয়া হবে না।
 
দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘জুলাই-আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে, রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধংস করে দেওয়া হয়েছে। ১১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে।’ 

ফ্যাসিবাদের দোসররা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।
 
এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা।

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর