ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ সংঘর্ষে ১৮ শিক্ষার্থী আহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।  

সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিলো। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, সকালে আমাদের আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলেন। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওই দুইজনকে মারধর করে আহত করে। পরে আমাদের কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মীমাংসার জন্য সিটি কলেজ এলাকা দিয়ে ঢাকা কলেজের দিকে যাচ্ছিলাম, সে সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর ওপরে হামলা চালায় এতে ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আসা শিক্ষার্থীদের  ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর