নারী সিনেটরের যৌন কেলেঙ্কারিতে তোলপাড় আমেরিকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

আসছে ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন থেকেই দেশটি জুড়ে হুলুস্থুল অবস্থা। ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার যখন তুঙ্গে ঠিক তখনই এক যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় চলছে আমেরিকাজুড়ে। সমানে চর্চা হচ্ছে নেটদুনিয়াতেও।

যৌন কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সহকারীকে যৌনদাস হিসাবে ব্যবহার করতেন। এই ঘটনায় সিনেটন ম্যারির বিরুদ্ধে যৌন হয়রানি এবং প্রতিকূল কাজের পরিবেশ তৈরি করার অভিযোগে মামলা করা হচ্ছে৷

সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই এক সময়কার সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরোধিতা করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন সিনেটর ম্যারি আলভারাদো-গিল।

ফাস্টপোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করতেন কনডিট। সম্প্রতি গিলের বিরুদ্ধে করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।

এই অভিযোগের পাশাপাশি শাদ কনডিট আর্থিক ক্ষতিপূরণের মামলাও করেছেন। জোর করে যৌন সম্পর্কে বাধ্য করারয় তিনি মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন এবং সেই জন্যও ক্ষতিপূরণ দাবি করেছেন। চাকরিচ্যুত করার কারণে উপার্জনের পথ হারিয়ে ফেলার জন্যও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

গেলো বৃহস্পতিবার স্যাক্রামেন্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে চাদ কনডিট মামলাটি দায়ের করেন। পলিটিকোর এক প্রতিবেদন জানাচ্ছে, ২০২২ সালে ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি প্রাইমারি নির্বাচনের সময় চাদ কনডিটের সঙ্গে আলভারাডো-গিলের পরিচয় হয়। এরপরই গিল তাকে চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ দেন।

মামলার এজাহারে কনডিট দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিলো এবং তিনি এটি হাসিলের জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন।

মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে অনেকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট পিঠে আঘাতও পান। এছাড়া কনডিটের পিঠের তিনটি এবং নিতম্বের একটি হাড়ও ভেঙ্গে যায়। যৌন সম্পর্কে রাজি না হাওয়ায় গিল তার পিঠে আঘাত করেছিলেন।

করডিটের দাবি, দায়িত্ব নেয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ শুরু করেন। নিজের প্রেম, বিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সবশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধানে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কনডিট দাবি করেন, সিনেটর গিল শুরু থেকেই তার উপর ক্ষমতা প্রয়োগ করতেন। স্ত্রীর সঙ্গে প্রতারণা করা এবং গিলের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক গোপন রাখার জন্য কনডিটকে শাসন করতেন। সিনেটর গিল নিশ্চিত হতে চাইতেন যাতে করে তার ব্যক্তিগত কোন তথ্য ফাঁস না হয়ে যায়।

মামলা অনুসারে আলভারাডো-গিল তার প্রধান সহকারীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। কনডিটের সঙ্গে প্রকাশ্য যৌনতায় লিপ্ত হবার চেষ্টা করেছিলেন এবং তার সাথে ‘ওরাল সেক্স’ করতে বাধ্য করেছিলেন। কনডিট জানান, শেষবার গাড়িতে ‘ওরাল সেক্সে’ করার সময় তার পিঠে সমস্যা হচ্ছিলো।

তিনি মামলায় দাবি করেছেন, ডাক্তারকে দেখার পরে, তিনি জানতে পারেন যে তার পিঠে তিনটি ডিস্ক এবং নিতম্বরের একটি ভেঙে গেছে, যান জন্য তার নিতম্বের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।

গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে।

 

এআর
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর