আশুলিয়ার শ্রমিকদের বকেয়া রাত অথবা সকালেই পরিশোধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

আশুলিয়ায় অসন্তোষ দেখা দেওয়া কারখানাগুলোর শ্রমিকদের বেতন রাতে অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। 

আসিফ জানান, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। বেক্সিমকোসহ  সব তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই এই অসন্তোষ ছড়াচ্ছেন অনুপ্রবেশকারী হিসেবে। বিজিএমইএয়ের পক্ষ থেকে জানানো হয় ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।

শ্রম উপদেষ্টা বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নেবে। 

শনিবারের মধ্যে শ্রমিক অসন্তোষ কমবে উল্লেখ করে আসিফ বলেন, প্রয়োজনে সরকারি আর্থিক ঋণ প্রণোদনা দ্রুত গ্রহণ করতে হবে।

এদিকে একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় আসিফ জানিয়েছেন, আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনার শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আপাতত শ্রমিকরা যে সমস্যাগুলো ফেস করছেন, তাদের দাবিগুলো যাতে নিদিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেস করতে পারেন সে লক্ষে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে তিন জন শ্রমিক নেতা, দুই জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মালিক পক্ষের দুই জন সদস্য আছেন।

এসময় শ্রম উপদেষ্টা জানান, আজকে উপদেষ্টাদের নিয়ে জরুরি সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো-

  • শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের ব্যবস্থা
  • মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানাও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জন সম্পৃক্ততা বাড়ানো
  • যথাসম্ভবে মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ
  • ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদসহ সংশ্লিষ্ট বিদ্যমান কমিটিসমূহ পুনর্গঠন পূর্বক হালনাগাদ করা। 
একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। 
আগামী নির্বাচনে আর্থিক খরচের বিষয়টি মাথায় রেখে এখনও নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারছে না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ‌তিনি বলছেন, যে পরিমাণ টাকা নির্বাচনে ব্যয় করতে হয়, তা তার কাছে নেই।
শাপলা চত্বর আন্দোলনের সূত্র থেকেই ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর