কবর থেকে তোলা হলো আন্দোলনে গুলিতে নিহত দু’জনের মরদেহ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিতে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও সাইদুল ইসলাম শাহীর মরদেহ দাফনের ৩৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালীরহাট গ্রাম থেকে ময়নাতদন্তে জন্য ইশতিয়াক আহমেদ শ্রাবণের মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবদুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার ফাজিলপুর কলাতলী এলাকা থেকে সাইদুল ইসলাম শাহীর মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. আলামিন উপস্থিত ছিলেন। নিহত শাহী ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

গত ১৬ আগস্ট মহিপালে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার বাদী হয়ে ১৫০ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত শ্রাবণ ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের নেছার আহমেদের একমাত্র ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে।

৪ আগস্ট ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে থাকে। ওই ঘটনায় ৯ জন নিহত হয়।

এআর
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর