আশুলিয়ায় শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকার বাচ্চুর নিজ বাসা থেকে মরদেহগুলো উদ্ধার হয়।

নিহতরা হলেন- বাড়ির মালিক এম এ হাসান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতি। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বাচ্চুর ছেলে হিমেল। 

প্রতিবেশীদের দাবি, দাম্পত্য কলহ থেকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, বাচ্চু মিয়া এনজিও ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে জন্মগ্রহণ করে তার মেয়ে জান্নাতি। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। আজ সকালে তাদের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা বাচ্চু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী ও সন্তান তখনও বেঁচে ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান। নিহতদের মধ্যে বাচ্চুর পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন দেখা গেছে। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, আমরা শুনেছি তিনটি মরদেহ একটি বাড়িতে আছে। পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরবিএস
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর