আড়াই কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক দুই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ এএম

মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে জেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। তাদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জে আর পরিবহন বাসে তল্লাশি চালায়।

এ সময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদের আটক করা হয়। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এআর
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর