ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, সতর্ক করলেন পুতিন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাহলে এর অর্থ হবে, ন্যাটো সামরিক জোট রাশিয়ার সঙ্গে “যুদ্ধে লিপ্ত” হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। এর অর্থ হবে যে, ন্যাটো জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যদি সত্যিই এমনটা ঘটে তাহলে এই সংঘাতের কথা মাথায় রেখে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেবো। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকের আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন পুতিন। সংশ্লিষ্টদের ধারণা, ওয়াশিংটনের বৈঠকেই ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয়া হতে পারে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে কোটি কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এসব অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, কিন্তু তার সেই আবেদন নাকচ করে দিয়েছে ন্যাটো জোট।

তবে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছিলো, যুক্তরাষ্ট্র প্রাথমিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার অনুমতি দিয়েছে। এর আওতায় ইউক্রেন তার নিজের বলে দাবি করা ভূখণ্ড ক্রিমিয়া থেকে জাপোরোজিয়া, খেরসন, দোনেস্ক এবং লুহানস্ক পর্যন্ত হামলা চালাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারে।

প্রতিক্রিয়ায় মস্কো বলেছিলো, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পাঠানো অস্ত্র দিয়ে যদি রাশিয়ায় হামলা হয়, তাহলে রাশিয়া বিষয়টিকে প্রত্যক্ষ হামলা হিসেবে বিবেচনা করবে এবং যে দেশের অস্ত্র দিয়ে হামলা চালানো হবে সে দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে।   

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর