রেকর্ড বৃষ্টিতে পানির নিচে কক্সবাজার, বন্যার শঙ্কা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ এএম

কক্সবাজারে রেকর্ড বৃষ্টিতে শহরের প্রায় ৯০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়কসহ শহরের ৫০টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে আছে। ওইসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে পানি প্রবেশ করে নষ্ট হয়েছে জিনিসপত্র।

এদিকে, লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির দেশের রেকর্ড এটি।

মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সামনে আরও দুইদিন থাকতে পারে।

এদিকে নবাগত জেলা প্রশাসক সালাহ উদ্দিন জানিয়েছেন, পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বত্র সতর্ক করা হচ্ছে। উপজেলাগুলোর ইউএনওদের মানুষের পাশে থাকতে বলা হয়েছে।

এখনও পর্যন্ত কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ ওয়ার্ডের দক্ষিণ ডিককুল গ্রাম ও উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

একাত্তর/আরএ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর