গোপালগঞ্জে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ এএম

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত ৩০ জন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

নিহতের নাম শওকত আলী দিদার। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ছিলেন।   

স্থানীয়রা জানান, বিএনপি নেতা এসএম জিলানী ও সেলিমুজ্জামান সেলিম টুঙ্গিপাড়া উপজেলায় একটি গাড়ির বহর নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেস্টুন-ব্যানার ছিড়তে শুরু করে। এসময় বাধা দেয় স্থানীয় জনতা।

তারা জানান, বাঁধার মুখে পড়ে তারা স্থানীয়দের ওপর চড়াও হয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। এছাড়াও বেধড়ক পিটিয়ে আহত করে বিএনপি নেতা এসএম জিলানী ও তার পরিবারের সদস্যদেরসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে। গুরুত্ব আহত অবস্থায় জিলানী ও তার পরিবারের সদস্যদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতিসহ ১৬ জন হাসপাতালে ভর্তি হন। তাদের অধিকাংশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশি অস্ত্রের কোপ আছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাবা-মায়ের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ফকির, স্থানীয় আওয়ামী নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়িবহরে হামলা করা হয়।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় তিনি নিজেও আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর সাংবাদিকদের বলেন, বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। কেন ঘটনাটি ঘটেছে, এখনও জানা যায়নি। কেউ কেউ বলছেন, ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থলের অদূরে পাথালিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে শওকত আলী নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর