গাজীপুরে মাজারে বুলডোজার নিয়ে হামলা-ভাঙচুর-আগুন-লুট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পিএম

গাজীপুর ফসিহ উদ্দিন ওরফে ফসিহ পাগলার মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় মাজারের সীমানা প্রাচীর, পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে মাজারের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

শুক্রবার জুম্মার নামাজের পর কয়েকশ’ মানুষ লাঠিসোটা, শাবল ও ভাড়া করা একটি বুলডোজার নিয়ে মহানগরের পোড়াবাড়ি এলাকার ওই মাজারে হামলা করে। 

আশির দশকে গড়ে ওঠা মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাড়াও ফসিহ উদ্দিন দাখিল মাদ্রাসা ও মসজিদ রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজের পর পর কয়েকশ’ লোকজন ভাড়া করা একটি বুলডোজার, লাঠিসোটা, শাবল, রড নিয়ে আল্লাহু আকবর ধ্বনিতে মাজারে হামলা চালায়। তারা মাজারের পাকা সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূল ভবন গুড়িয়ে দিয়েছে। পরে সেখানে তারা অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানান, ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকা ও ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী যাত্রীদের দানের টাকায় চলে এসব মসজিদ-মাদ্রাসার খরচ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অবশিষ্ট আর তেমন কিছু নেই। 

মাজারে হামলা কেন, প্রশ্নের জবাবে তারা বলেন, মাজারে বাৎসরিক ওরসের সময়ে এবং বিভিন্ন সময়ে কতিপয় লোকজন গাঁজা সেবন এবং গান-বাজনা চালায়, এমন অভিযোগ এনে হামলা চালানো হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সদর জোনের) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে  শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশের মসজিদ, মন্দির ও গির্জাতে সরকার যেভাবে পাহারা দেবার ব্যবস্থা করেছে, ঠিক সেভাবেই মাজারেও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে সুফি, বাউল ও ওলি-আউলিয়াদের ভক্তরা।

সিলেট, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশে গেলো কয়েকদিনে বেশ কয়েকটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার আহ্বান জানানো হয়েছে। যাতে সাড়া দিয়েছে ২২ হাজারের উপর মানুষ।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর