চাঁপাইনবাবগঞ্জে পাঁচ পুলিশসহ ১২ জনের নামে হত্যা মামলা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে হত্যার অভিযোগে রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের পাঁচ জন ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

ঘটনার প্রায় ৮ বছর পর শুক্রবার দিনগত রাতে নিহত যুবদল কর্মী মিজানুর রহমানের বাবা শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় অপহৃত অপর সন্তানের সন্ধান চেয়ে অজ্ঞাত আরও কয়েকজনকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদী নিজে বিএনপির সমর্থক ও ছেলে সেতাউর রহমান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হওয়ায় ২০১৬ সালের ১৭ আগস্ট প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. সালামের সহায়তায় শিবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সেতাউরকে না পেয়ে যুবদলের কর্মী মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়।

পরে ২৮ ডিসেম্বর গভীর রাতে আবারও একই কারণে অভিযানে এসে না পেয়ে অপর ছেলে রেজাউলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

এর কিছুদিন পর বিভিন্ন গণমাধ্যমে এক ছেলে মিজান জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছে এমন তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলাবাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারাও একই তথ্য দেয়। তবে অপর ছেলে রেজাউলকে এখনো ফেরত দেয়নি পুলিশ।

অভিযোগকারীর দাবি, পুলিশ তার দুই  ছেলেকে অপহরণের পর এক ছেলেকে হত্যা এবং অপর ছেলেকে গুম করেছে। গত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের অসহযোগিতা ও নিষ্ঠুর আচরণের কারণে বিচার না পাওয়ায় এবং সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মামলা করায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল দেবনাথ জানান, ২০১৬ সালের ঘটনায় আইনাল হক মামলার এজাহারে দাবি করেন তার ছেলে মিজানকে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসির নির্দেশে থানার এক এসআইসহ পুলিশের একটি দল অপহরণ করে হত্যা করে।

এ মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. সালামকে প্রধান আসামি করে এবং তৎকালীন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, ওসি মো. রমজান আলী, শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন, অপর এসআই মো. শাহ আলমসহ  ১২ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা পুলিশ ও স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তৎকালীন শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলি জানান, অপহরণ করে হত্যার অভিযোগ সত্য নয়। দেশে সবচেয়ে বড় জঙ্গি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। সেখানের পুলিশের অভিযানে ছয় জঙ্গি প্রাণ হারালেও একজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ই মিজান নিহত হন।

পুলিশ সুপার মো. রেজাউল করিম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনীতিবিদসহ কয়েকজনের নাম রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক দিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার...
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর