আইভীর বিরুদ্ধে আরেক হত্যা মামলা 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ৯৯ জনের নাম উল্লেখ করে  আসামি করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মো. তুহিন (৩৬) নামে এক রিকশাচালক হত্যার ওই  মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে। 

শনিবার নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

এর আগে গত তিন সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে নিহত মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় আইভী ও শামীমকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। সেই মামলাতেও অজ্ঞাতনামা আসামি  ৩০০ জন। 

শনিবার দায়ের করা মামলার আসামিরা হলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। 

আসামির তালিকায় আরও রয়েছেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। 

এজাহারে লেখা হয়েছে, গত ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রিকশাচালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে গেলে সাবেক এমপি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। 

তখন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি নিহত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

আরবি
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর