জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার একরামুল ইসলাম নরসিংদী জেলা যুবলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে নরসিংদীতে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা এবং পরবর্তীতে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে। একরামুল ইসলাম ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর