উত্তর ইসরাইলে অর্ধশতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

দখলদার ইসরাইলে শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার মধ্যেই উত্তর ইসরাইলে একের পর এক রকেট হামলা চালাচ্ছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরাইলের গ্যালিলে অঞ্চলে প্রায় ৫৫টি রকেট ছোড়া হয়েছে। 

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালিলি অঞ্চলে অ্যালার্ম ব্যবস্থা সক্রিয় করার পর, লেবাননের ভূখণ্ড থেকে ছোঁড়া প্রায় ৩৫টি রকেট শনাক্ত করা হয়। কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও বেশিরভাগ রকেট খোলা জায়গায় আঘাত হানে। 

এদিকে ডেইলি মারিভ জানিয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার সকালে সাফেদ শহর এবং শহরের দক্ষিণ অংশের আকবারা গ্রামে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করেছে।

এমন পরিস্থিতিতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে এসব অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ইসরাইল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৪১ কিলোমিটার (২৫ দশমিক ৫ মাইল) দূরের সাফেদ শহরে শুক্রবার রাতেও রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এসময় সাফেদের বেশ কিছু স্থাপনায় আগুন ধরে যায়।  

ইসরাইলি বাহিনী বলছে, শনিবারের হামলার জবাবে দক্ষিণ লেবাননের একটি রকেট লঞ্চিং প্ল্যাটফর্ম লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে তারা। পাশাপাশি হিজবুল্লাহর সামরিক ভবনসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর্টিলারি হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর