কক্ষপথে আরেকটি উপগ্রহ উৎক্ষেপণ ইরানের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা ও আপত্তিকে অগ্রাহ্য করে কক্ষপথে আরেকটি উপগ্রহ উৎক্ষেপন করলো ইরান। স্থানীয় সময় শনিবার চামরান-১ নামের গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। চলতি বছরের দ্বিতীয় সফল উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা এটি। 

ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ (সাইরান) উপগ্রহটি ডিজাইন ও নির্মাণ করেছে এবং এটি কক্ষপথের ৫৫০ কিলোমিটারে (৩৪০ মাইল) স্থাপন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চামরান-১ গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হলো উচ্চতা ও গতি সম্পর্কিত কক্ষপথে চালনা প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলোর পরীক্ষা করা। এই স্যাটেলাইটটির ওজন ৬০ কেজি বা ১৩২ পাউন্ড।

চামরান-১ স্যাটেলাইটটি গহেম-১০০ ক্যারিয়ারের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেতও সফলভাবে পাঠিয়েছে।

গহেম-১০০ রকেটটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী তৈরি করেছে। এই ক্যারিয়ারটি ইরানের প্রথম তিন ধাপের কঠিন জ্বালানি চালিত স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র। 

জানুয়ারিতে ইরানি গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, প্রথমবারের মতো গহেম-১০০ ক্যারিয়ারের মাধ্যমে সোরাইয়া উপগ্রহটি কক্ষপথের ৭৫০ কিলোমিটারে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছিল ইরান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করেছে, উপগ্রহগুলোকে কক্ষপথে রাখতে ব্যবহার করা দূর-পাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি তেহরানকে পারমাণবিক ওয়ারহেডসহ দূরপাল্লার অস্ত্র উৎক্ষেপণে সাহায্য করতে পারে। তবে উপগ্রহ কার্যক্রমের আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কৌশলের উন্নয়নের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তারা কখনও পারমাণবিক অস্ত্রের বিকাশের চেষ্টা করেনি বলে দাবি করেছে ইরান।

ইরানে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে দেশটি।

এই গবেষণা উপগ্রহ উৎক্ষেপণের খবরটি এমন এক সময় এলো যখন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেগুলো ব্যবহার করবে রাশিয়া। তবে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর