শরণখোলায় আমন চাষীদের মাঝে হাহাকার

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০৮:১৭ পিএম

বাগেরহাটের শরণখোলায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে ভাসছে পানিতে। রোপণের সময় হলেও বীজ নেই চাষিদের হাতে। এ ছাড়া নতুন করে বীজতলা তৈরি করতে বাজারেও বীজধান পাওয়া যাচ্ছেনা। ফলে চাষিদের মাঝে এখন দেখা দিয়েছে চরম হাহাকার।

উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের চাষি মোঃ নুরুল ফকির, ছালাম মৃধা, ইদ্রিস তালুকদার ও শরৎ মণ্ডল জানান, সাম্প্রতিক বর্ষার জলাবদ্ধতায় তাদের চরম ক্ষতি সাধিত হয়েছে। ৮০ শতাংশ আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। 

ধান চাষের সময় হলেও বীজের দেখা নেই। প্রায় ক্ষেতের বীজই পচে গিয়ে পানিতে ভাসছে। নতুন করে বীজতলা তৈরি করার বীজ ধান মিলছেনা কোথাও। এ বছর চাষের জমি ফাকা থাকার সম্ভাবনাই বেশী। 

উপজেলার  রায়েন্দা বাজারের আমন বীজধানের ডিলার মোঃ শহিদুল ইসলাম জানান, বীজধান বিক্রির একটা নির্দিষ্ট সময় থাকে। সে সময়ের মধ্যে তারা চাষিদের মাঝে বিক্রি করে থাকেন। গত ৩০ জুলাইয়ের মধ্যে তাদের ৪৫ টন বীজ ধান বিক্রি হয়ে গেছে। বীজধানের মধ্যে রয়েছে বিআর -১১, বিআর-৫২ ও বিআর-২২ জাতের ধান। 

আরও পড়ুন: পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ আটক ২

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন জানান, শরণখোলায় সম্প্রতি অতিবর্ষণের ফলে আমনের বীজতলার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলার খোন্তাকাটা, ধানসাগর, রায়েন্দা, সাউথখালী ইউনিয়নের ১১ হাজার ২০৯ জন চাষি মোট ৭৩০ হেক্টর জমিতে আমনের বীজতলা করেছিলেন কিন্ত ৩৬৫ হেক্টর বীজতলা পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 

স্থানীয় ডিলারদের কাছে বর্তমানে বীজ ধানের মজুদ নেই। গত ৩০ জুলাই তাদের বীজধান বিক্রি শেষ হয়ে গেছে। তবে, চাষিদের সংকটের কথা বিবেচনা করে ময়মনসিংহ, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বীজ ধান সংগ্রহ করে চাষিদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে কৃষিখাতের ক্ষতচিহ্ন।
উচ্চ ফলন, জিংক সমৃদ্ধ ও ডায়াবেটিস রোগ সহনশীল চার ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলক চাষ করে আশানুরূপ ফল পেয়েছেন কৃষকরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর