মাজার ভাঙচুরের প্রতিবাদে সুফি-সুন্নিদের হুঁশিয়ারি 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

দেশে ক্রমাগত মাজারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধের আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের ইমাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। এ ধরনের ঘটনা দ্রুত বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাপূর্ব সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, যারা এ ধরণের হামলার ঘটনায় জড়িত তারা কখনোই ইসলামের অনুসারী হতে পারে না। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

যেভাবে 'উগ্রবাদীদের' তৎপরতা দেখা যাচ্ছে, সেভাবে চলতে থাকলে দেশ অশান্ত হতে সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। 

বিএসপির চেয়ারম্যান বলেন, আমরা উগ্রতা ও হটকারীতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, ইসলাম কায়েম হয়েছে উদারতায়। সুফি সংস্কৃতি ও মাজারগুলো হলো ইসলামের গৌরব ও মর্যাদার প্রতীক। তাই যারা অলি-আউলিয়ার মাজার, খানকাহ, দরগাহ শরিফে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন, আপনারা এই গর্হিত কাজ থেকে বিরত থাকুন। সুন্নি সুফিবাদী জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

মাইজভান্ডার দরবার শরীফের ইমাম বলেন, পৃথিবী থেকে অন্ধকার অনাচার ব্যভিচারসহ মানবতাবিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার ত্রাণকর্তা মহানবী হজরত মুহাম্মদ (দ.)। আইয়্যামে জাহেলিয়াতের যুগে নারী জাতির কোনো মর্যাদা ও অধিকারই ছিল না।

তিনি বলেন, আমরা সুন্নি সুফিবাদী জনতা নবিপ্রেমিক উদার মুসলিম। মাজার ও বিভিন্ন ধর্মের উপাসনালয় রক্ষার নিরাপত্তা জোরদারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।  মাজার ভেঙে সংখ্যালঘুদের বাড়িঘর, দুয়ার ও মন্দিরে হামলা করে ধর্মকে অবমাননা করা হচ্ছে। এতে বিশ্ববাসীর কাছে আমরা নিজেরাই নিজেদের ছোট করছি।

'আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, যার যার মতকে প্রাধান্য দিন। কারো ভিন্ন মতের ওপর জুলুম বা জোর জবরদস্তি থেকে বিরত থাকুন,' যোগ করেন সাইফুদ্দীন আহমদ। 

এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নবিপ্রেমিক জনতার বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সমাবেশে মুফতি মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন শাহ্জাদা সৈয়দ মাহবুব-এ-মইনুদ্দীন, শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. আতাউর রহমান খান মিয়াজি, অধ্যাপক ড. শহীদ মনজু, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব অ্যাড আব্দুল আজিজ সরকারসহ ওলামা-মাশায়েখ, আঞ্জুমান ও মইনিয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরবি
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর