ট্রাম্পকে হত্যাচেষ্টা ও সন্দেহভাজন সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার ফ্লোরিডায় এক বন্দুকধারী গুলি করে হত্যার চেষ্টা চালায়। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলি রুথ বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, ‘ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গুলির ঘটনার পর ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটেছে। এসময় মাঠে খেলছিলেন ট্রাম্প। ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়েছে। তবে তিনি নিরাপদে আছেন।

যেভাবে হত্যার চেষ্টা

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে নিজের গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে তদন্ত করছে এফবিআইসহ অন্যান্য সংস্থার তদন্তকারীরা। ছবি: সংগৃহীত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। তার কাছ থেকে ট্রাম্পের দূরত্ব ছিল ৩০০-৫০০ গজের মতো। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিবিএস নিউজ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ।

সন্দেহভাজন সম্পর্কে যা জানা গেলো

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাচেষ্টার জন্য সন্দেহভাজন হিসেবে রায়ান ওয়েসলি রুথ নামে এক ব্যক্তিকে আটক করেছে। রুথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক নির্মাণ শ্রমিক ছিলেন। 

বিবিসি রায়ান ওয়েসলি রুথের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে পেয়েছে। সেখানকার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে তিনি ইউক্রেন সমর্থক। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য তিনি বিদেশী যোদ্ধাদের ইউক্রেনীয় বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তার প্রোফাইলে ফিলিস্তিনপন্থি, তাইওয়ানপন্থি এবং চীন-বিরোধী বার্তাও রয়েছে। বিভিন্ন সময় পোস্টে তিনি কোভিড-১৯ ভাইরাসকে জৈবিক অস্ত্র উল্লেখ করে এর জন্য চীনকে দায়ী করেছেন।

সন্দেহভাজন হিসেবে আটককৃত রায়ান ওয়েসলি রুথ। ছবি: সংগৃহীত।

কোনও সামরিক অভিজ্ঞতা না থাকা রায়ান ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তিনি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনে গিয়েছিলেন যাতে তালেবান থেকে পালানো আফগান সৈন্যদের মধ্যে সামরিক নিয়োগ পেতে পারেন।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, রায়ানের এর আগেও অপরাধের রেকর্ড ছিল। তাকে ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে উত্তর ক্যারোলিনার গিলফোর্ড কাউন্টিতে অসংখ্য বড় ধরণের অপরাধের জন্য অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল। অপরাধের মধ্যে রয়েছে লুকানো অস্ত্র বহন, পুলিশ অফিসারের গ্রেপ্তার প্রতিরোধ, বাতিল লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, চুরি হওয়া সম্পত্তি দখল এবং মোটরসাইকেল এক্সিডেন্ট।

মার্কিন মিডিয়ার সাথে কথা বলার সময় রায়ানের ছেলে ওরান তাকে ‘প্রেমময় এবং যত্নশীল বাবা’ হিসেবে উল্লেখ করেছেন। ওরান বলেন, ‘আমি ঠিক জানি না ফ্লোরিডায় কী ঘটেছে। তবে এতটুকু জানি, ঘটনা আয়ত্তের বাইরে চলে গেছে। বাবা হিসেবে আমি যাকে চিনি তিনি এই ধরণের কোনও কাজ করতে পারেন বলে বিশ্বাস হচ্ছে না।’

গুলির ঘটনায় প্রতিক্রিয়া

ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী এবং অন্যান্য সুরক্ষিত ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষা সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ অগ্রাধিকার।’

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে হত্যাচেষ্টার পর ট্রাম্পের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় রাজনৈতিক দলের রাজনীতিবিদরা এখন বলছেন, এটি যথেষ্ট নয়।

ঘটনার পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনও স্থান নেই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সিক্রেট সার্ভিসের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ‘আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার স্থান নেই।’

এর আগে, গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে সেবার কানে আঘাত পেয়েছিলেন তিনি।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর