বেনজীর-শহীদুলের বিরুদ্ধে ক্রসফায়ারের মামলা পিবিআইয়ে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

বিএনপি কর্মী আবুল হোসেনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও শহীদুল হকের বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক আবু তালেব এই আদেশ দেন। 

মামলার বাদী গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিহত আবুল হোসেনের স্ত্রী মোসা. জুলেখা বেগম। এর আগে গত ১২ সেপ্টেম্বরও একই আদালতে তিনি মামলাটি দায়ের করেন। 

আবুল হোসেনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক দুই আইজিপিসহ ২৫ জন আসামি। 

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, বিএনপির কর্মী হওয়ার কারণে ২০১৮ সালের পাঁচ সেপ্টেম্বর বিকেলে রহনপুর বাসস্ট্যান্ড মোড় থেকে আবুল হোসেন বাবুকে আটক করে র‌্যাব সদস্যরা।

পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বুকে চারটি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেয়া হয় পরিবারের কাছে। 

রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড বলে আদালতে জানিয়েছেন মামলার বাদি জুলেখা বেগম।

আগামী আট নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত। তার আগেই পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেন আদালত।

আরবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর