সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথবাহিনীর অভিযান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক ও কিছু মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ জানায়, প্রায় তিন ঘণ্টা ধরে ভবনটিতে অভিযান চালায় যৌথবাহিনী। এরপর তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুইটি হরিণের শিং, একটি জেব্রার চামড়া, একটি হরিণের চামড়া এবং মদ ও ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

এসময় সন্দেহভাজন চারজনকে আটক হয়। তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়। 

আগেই আটককৃত স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। জ্যোতি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। মূলত এটা তাদেরই অভিযান। জ্যোতিকে সঙ্গে নিয়েই বাসায় তল্লাশি চালায় যৌথবাহিনী।

তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদি হয়ে আশুলিয়া থানায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন জ্যোতি।

গত শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। শনিবার তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে।

 

একাত্তর/জো
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর