ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, তারা তো (শিক্ষার্থী) সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

বুধবার রাতে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। 

একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয় তোফাজ্জল নামের এক ব্যক্তি। 

এ ধরনের মব জাস্টিস- বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কেউ যেনো আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, সাধারণ জনতা যেনো কোনোভাবেই হেনস্তার শিকার না হয়, সেদিকে পুলিশকে লক্ষ্য রাখতে হবে। এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন; এটা ইতিবাচক।

মতবিনিময় সভায় পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

পরে সাংবাদিকদের তিনি বলেন, তাদের মনটাকে উজ্জীবিত করে, তারা কীভাবে তাদের পুরোনো গৌরব ফিরে পায়; সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

'জনবান্ধব পুলিশ কথাটা শুধু কাগজ-কলমে নয়, বাস্তবেও যেন এটা রূপান্তরিত হয়; সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে,' যোগ করেন তিনি। 

ট্র্যাফিক কন্ট্রোল, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি প্রভৃতি বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আরবি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর