ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

কলকাতার আরজি করকাণ্ডের লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। 

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ চ্যানেলে বিচার কাজের লাইভস্ট্রিমিংয়ের চিত্র মুছে গিয়ে যুক্তরাষ্ট্রের ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিও আসা শুরু করে।

সুপ্রিম কোর্টের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার শুনানির সরাসরি সম্প্রচার চলে। সম্প্রতি আরজি কর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয়েছে এই চ্যানেলের মাধ্যমেই।

আদালতের একটি সূত্র আনন্দবাজারকে জানিয়েছে, হ্যাকড হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপাতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

গেলো ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি ছিলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই শুনানির সরাসরি সম্প্রচার হচ্ছিলো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের কাছে আবেদন করেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক।

যদিও রাজ্যের সেই আবেদন মঞ্জুর করেনি ভারতের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না।

সরাসরি সম্প্রচারের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিলের যুক্তি ছিলো, বাইরে বিষয়টি অন্যভাবে বলা হচ্ছে। এই মামলার সঙ্গে যুক্ত নারী আইনজীবীরা হুমকি পাচ্ছেন।

তিনি বলেন, আমাদের সম্মান রয়েছে। বলা হচ্ছে, আমরা নাকি এজলাসে হাসাহাসি করছি।

তখন প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে বলেন, আমরা শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না। এটি জনস্বার্থ মামলা। ‘ওপেন কোর্ট’-এ শুনানি হচ্ছে। আপনাদের বিষয়টি আমরা দেখবো। 

ওই ঘটনার পর আজ দেশটির সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাকের ঘটনা ঘটলো। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করা যায়নি।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর