অন্তর্বর্তী সরকার মব জাস্টিস সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) সমর্থন করে না। এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে গণপিটুনি, মব জাস্টিস, মব কিলিং হচ্ছে, এটা ভালো বিষয় না। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে- এই ধরনের ঘটনা যেনো না ঘটে আপনারা সেদিকে সর্বোচ্চ সচেতন থাকবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন যেনো সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং তারা যেনো তাদের মতো কাজ করতে পারে।

আইন হাতে নেওয়া যাবে না এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যেনো আইন নিজের হাতে তুলে না নেই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদের সহযোগিতা করবো। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি সেটি আমাদের রক্ষা করতে হবে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এর সুফল পেয়েছেন। নতুন বাংলাদেশ সংকটকাল পার করছে। নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। নিজেদের মধ্যে বিভক্তি যেনো না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

এসময় উপস্থিত  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যমের কিছু দাবি-দাওয়া আছে। বাংলাদেশে গণমাধ্যম কীভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে গণমাধ্যম সংস্কার কমিটি সে প্রস্তাবনা দেবে।

এরপর তিনি বেগমগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর