ট্রাম্পকে অযোগ্য ঘোষণা ১১১ রিপাবলিকান এমপির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের যোগ্যতার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা।

বুধবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা দপ্তর চিঠিটি প্রকাশ করেছে। সেখানে স্বাক্ষর রয়েছে এই ১১১ জন সাবেক এমপির। ওই এমপিরাও চিঠিটির বিষয়বস্তু এবং নিজেদের নাম স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ান’র।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে অবশ্যই একজন নীতিবান, গম্ভীর এবং অবিচল নেতা হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন, সেসব কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই।’

এ প্রসঙ্গে ট্রাম্পের গত মেয়াদের শাসনকাল স্মরণ করে চিঠিটিতে আইনপ্রণেতারা বলেছেন, ‘এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন, সেসময় প্রায় প্রতিদিন সরকারের মধ্যে কোনো না কোনো ইস্যুতে হট্টগোল বাধতো। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন) হামলার পেছনে তার উসকানি ছিল। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্টের শপথ ভঙ্গ করেছেন।’

চিঠিতে উল্লেখ, ‘ট্রাম্প যদিও নিজের সম্পর্কে প্রশংসা করে বলেন যে তিনি সমস্যার সমাধানের জন্য তিনি আলোচনায় বিশ্বাসী, কিন্তু তার অনিশ্চিত স্বভাব এই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার আচরণ এবং তার উপদেষ্টাদের বেপরোয়া ব্যবহার খুবই দায়িত্বহীন, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা নিয়মিতই জাগিয়ে তোলে।’

চিঠিটিতে আরও বলা হয়, ‘তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নন, বরং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত যেকোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য অযোগ্য।’

বুধবার প্রকাশিত চিঠিটিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের বেশিরভাগই রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা। এদের অনেকে ট্রাম্পের আগের মেয়াদে মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন। এমনকি এমন বেশ কয়েকজন স্বাক্ষরকারীও আছেন, যারা সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ বুশের সময়ে কংগ্রেসের এমপি ছিলেন।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা নিয়ে রিপাবলিকান পার্টিতে দিন দিন প্রকট হচ্ছে বিভাজন। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা ডিক চেনি সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে সমর্থন করবেন। 

এ বিভাজনের ফলে অবশ্য বেশ লাভবান হচ্ছেন কমলা হ্যারিস। কারণ, গত দুই মাসে প্রায় দুই ডজন রিপাবলিকান এমপি কমলা হ্যারিসের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এমনকি রিপাবলিকানপন্থি কয়েকজন কর্পোরেট ব্যবসায়ী নেতাও প্রকাশ্যে কমলাকে সমর্থন করেছেন। ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের দলে টানতে ইতোমধ্যে ‘রিপাবলিকানস ফর হ্যারিস’ নামে একটি উইংও খুলেছে কমলার প্রচারণা শিবির।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর