৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার নিরাপত্তা, সংবাদমাধ্যমসহ ৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক সরকারের আমলে সাধারণ অধিবেশনে বড় প্রতিনিধি দল যেতো। কিন্তু কেন বড় দল যেতো সেটি আমি বলতে পারবো না। আমি জানি না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না।

উপদেষ্টা জানান, এবার সবমিলিয়ে ৫৭ জন যাচ্ছেন নিউইয়র্কে। তার মধ্যে বড় অংশ নিরাপত্তা এবং প্রেস। আমি এতটুকু বলতে পারি একেবারে নিতান্ত প্রয়োজন যাদের শুধু তারাই যাবেন।

এর আগে ৭৩তম অধিবেশন ৩৪৪, ৭৪তম অধিবেশন ৩৩৫ জনের প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিল। আর ৭৫তম অধিবেশন কোভিডের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন এবং ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং ৭৮তম অধিবেশনে গিয়েছিলেন ১৪৬ জন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
দাসত্ব ও সব ধরনের নিপীড়ন নির্মূলের জন্য শক্তিশালী বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৫ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক...
জাতিগত নিধনের শিকার ও জোর করে বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা...
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে, সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি। সেই লক্ষে আমরা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর