হাজতখানা থেকে পালালো রিমান্ডের আসামি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ পিএম

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়েছেন জাল টাকার মামলার রিমান্ড মঞ্জুর হওয়া এক আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে হাজতখানার ইনচার্জসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা জজ ভবনের নিচে থাকা হাজতখানায় এ ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পলাতক আসামি রাজু আহমেদ (২৫) শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর জেলার ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকায় কেনাকাটা করার সময় হাতেনাতে আটক হন রাজু আহমেদসহ নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের শহিজ উদ্দিন আহালুর ছেলে শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৬৫)। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা হয়।

এ মামলায় মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে তদন্ত কর্মকর্তার পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ। পরে বিকেল চারটার দিকে ওই তিন আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালালে আদালত অঙ্গনেই আটক হয় শাহিন।

এ ব্যাপারে কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর বয়স্ক আসামি আনোয়ার হোসেন বাবু অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সাথে হাজত ইনচার্জ এসআই আব্দুল বারী কথা বলতে গেলে ওই সুযোগে রাজু আহমেদ ও শাহিন নামে দুজন হাজতখানা থেকে দৌড়ে পালান। এক পর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনতার সহায়তায় তাৎক্ষণিক শাহিনকে আটক করতে পারলেও রাজু আহমেদ পালিয়ে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামি রাজু আহমেদকে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য হাজতখানার ইনচার্জসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে।

আরবিএস
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর