লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

লক্ষ্মীপুরের পাঁচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নুর আলম নুরুকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ ১৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। 

এর আগে রোববার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের গোয়াল বাড়িতে খোকন ও নিকুর নেতৃত্বে ১৫-২০ জন নুর আলম নুরুর ওপর হামলা করে। এসময় পালিয়ে যেতে চাইলে তারা তাকে স্ত্রীর সামনে বেদম পিটিয়ে হত্যা করে। 

নিহতের ছেলে আরিফ হোসেনের অভিযোগ, তার বাবার হত্যাকারী নিকু ও খোকন বিএনপির কর্মী। 

তিনি বলেন, তারা দলীয় পরিচয় দিয়ে এসে আমার বাবাকে খুন করে। এছাড়া তাদের সাথে হত্যার ঘটনায় আরও ১০/১৫ জন সন্ত্রাসী অংশ নেয়। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত ) মো. মফিজ উদ্দিন জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের নুর আলম নুরুকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ ১৩ জনকে অজ্ঞাত আসামি করে তার স্ত্রী মমতাজ বেগম পুস্প মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। 

আরবিএস
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর