সেন্টমার্টিনে যেতে নিবন্ধন নিয়ে যা জানা গেলো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

সেন্টমার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, ফি নির্ধারণের গাইড লাইন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আবু তাহের বলেন, সেন্টমার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সেন্ট মার্টিন দ্বীপে ফি নির্ধারণের পক্ষে বা বিপক্ষে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো মতামত দেয়নি বলে জানান তিনি।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সেন্টমার্টিন বিষয়ে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ‘সেন্টমার্টিনে যেতে নিবন্ধন করতে হবে’ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।

তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্টমার্টিনে যেতে নিবন্ধন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে, এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আবু নাসের খান জানান, শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের কোন উদ্যোগ নেয়া হয়নি। বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষ তবে চালু হতে আরো ছয় মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বেবিচকের সদস্য এস এম লাবলুর রহমান।

আর মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান জানিয়েছেন, অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও  সেমিনারসহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এআর
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। 
নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতোমধ্যে নিবন্ধনকারী ছয় লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর