ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের মধ্যে এইলাতে ইরাকি যোদ্ধাদের হামলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

গাজা গণহত্যাকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত চলছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরাইলের এইলাত সমুদ্রবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। 

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) জানিয়েছে, বৃহস্পতিবার তারা এইলাত সমুদ্র বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। 

সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উড়ছে। তবে এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

এর আগেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এইলাত সমুদ্রবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। 

ইসরাইলি গণমাধ্যমের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে বলছে, ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা না গেলেও ড্রোন হামলায় দুইজন জায়নবাদী বসতি স্থাপনকারী গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে; তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে, ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়াও গতকাল বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে। এরমধ্যে সাপির বিমানঘাঁটিসহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

গেলো দশ মাসে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নানা লক্ষ্যবস্তুতে অসংখ্য হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা।

তারা বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে।  

আরবিএস
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর