মোসাদ সদরদপ্তরের কাছে হিজবুল্লাহর মিসাইল হামলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরের কাছে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এ হামলা চালায় তারা।

বুধবার সকালে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ এবং শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিক্রিয়ায় একটি ‘কাদের ১’ ক্ষেপনাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। খবর টাইমস অব ইসরাইল’র।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননে একটি হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে। বুধবার সকালে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে এটি ব্যবহৃত হয়েছিল। লঞ্চারটি দক্ষিণ লেবাননের নাফাখিয়াহতে অবস্থিত বলেও আইডিএফ জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র মজুদের স্থান লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহর কমান্ডারসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে একযোগে পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। এতেও হতাহতের সংখ্যা কয়েক হাজার। এসব হামলার পেছনে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।

এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছিল, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে। ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। ২০০০ সালে তিনজন ইসরাইলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলেও দাবি করেছে ইসরাইল।

এদিকে, গত সোমবার থেকে ইসরাইলি হামলায় লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং এক হাজার ৮৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামলার আশঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়ছেন হাজার হাজার মানুষ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২২
মোসাদ সদরদপ্তরের কাছে হিজবুল্লাহর মিসাইল হামলা
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর