বড় প্রযোজক, মুখ খুললেই শেষ করে দেবে: ঋতাভরী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে প্রকাশ হওয়া ‘হেমা কমিশন’ এর রিপোর্টে জানা যায় এ তথ্য।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ছোটবেলাতেই টালিউডে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। সাফল্যও পান। ঋতাভরীর ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ একসময় বিপুল জনপ্রিয়তা পায়।

ধারাবাহিকে সাফল্য মিলতেই একবারে বড় পর্দার নায়িকা হওয়ার প্রস্তুতি নেন। আর সেখানেই কাজের নামে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। তাও আবার টালিউডের এক নামি প্রযোজকের হাতে।

সে সময় বিষয়টি প্রকাশ করার সুযোগ পাননি ঋতাভরী। কারণ, অভিনেত্রীর তখন পায়ের তলার মাটি শক্ত ছিলো না। কিন্তু সে ঘটনা যেন এখনও ভুলতে পারেন না অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে অনিচ্ছা সত্ত্বেও গায়ে হাত দেন খ্যাতনামা এক প্রযোজক। চেঁচিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। তিনি হাত ধরেছিলেন, আমার তারপর থেকে নিজেকে নোংরা লাগছিলো। মাকে পর্যন্ত বলতে পারিনি।

এখন পরিস্থিতি বদলেছে। বলিউড থেকে দক্ষিণী ছবি পর্যন্ত যাতায়াত বেড়েছে ঋতাভরীর। যদিও কাউকে কলঙ্কিত করা তার উদ্দেশ্য নয় বলেই জানান অভিনেত্রী।

এতদিন পর মুখ খুললেন কেনো? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, শহরে যখন আরজি কর-কাণ্ড নিয়ে দিনের পর দিন প্রতিবাদ চলছে, সেই সময়েই এক প্রতিবাদ মিছিলে তিনি দেখতে পান ওই প্রযোজককে। তারপর আর চুপ করে থাকতে পারেননি।

একাত্তর/আরএ
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর