কানপুরে লাঞ্চের আগেই জয়ের সুবাস পেলো ভারত

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম

কানপুরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ভারত এই টেস্ট জয়ের জন্য যে কতোটা আগ্রাসী তার ইঙ্গিত দিয়েই রেখেছিল। মাত্র ৩৪ দশমিক দুই ওভার ব্যাট করে ইনিংস ডিক্লেয়ার করার পর তা আর বুঝতে বাকি ছিলো না কারোই। এই অল্প সময়ে তারা তুলে নেয় ৯টি রেকর্ড। পঞ্চম ও শেষ দিনের খেলায় ভারতের সেই আগ্রাসী মনোভাবে জল ঢেলে দিতে পারতেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু তা হয়নি।

মঙ্গলবার সকালে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। এরপর শান্ত-সাদ্দাম ৫৫ রানের জুটি গড়েন। কিন্তু তার পর যা ঘটলো, তাতে কানপুর জয়ের সুবাস পেয়ে গেছে মিস্টার শর্মার বাহিনী।

বাংলাদেশি কাপ্তান যখন আউট হন, তখন স্কোর ৯১। এখান থেকে ৯৪ অর্থাৎ তিন রান করতে বাংলাদেশ হারায় তিন ব্যাটার। বলা যায়, এখান থেকে বাংলাদেশ ছিটকে গেছে ম্যাচ থেকে। তিন রান করতে আউট হওয়া চার জন ব্যাটার হলেন, শান্ত, সাদ্দাম, লিটন ও সাকিব। এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ করেছেন সাদ্দাম ৫০। আর মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানে ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৩০ রান। তাদের লিড ৭৮।

ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, জাদেজা তিনটি করে এবং বুমরাহ দুটি ও আকাশদীপ একটি উইকেট নিয়েছেন। 

একাত্তর/এসি
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর